একটি সুন্দর মাতৃ জঠর
आयुः कर्म च वित्तं च विद्या निधनमेव च । पञ्चैतानि हि सृज्यन्ते गर्भस्थस्यैव देहिनः ॥ ०४ - ०१ চাণক্য নীতি আয়ুঃ কর্ম চ বিত্তং চ বিদ্যা নিধনমেব চ । পঞ্চৈতানি হি সৃজ্যন্তে গর্ভস্থস্যৈব দেহিনঃ ॥ ০৪-০১ চাণক্যনীতি কথিত আছে জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। অর্থাৎ একটি মানুষের জন্ম মৃত্যু ও বিবাহ কবে কিভাবে হবে তা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর – এই তিন বিধাতার ইচ্ছার উপর নির্ভর করে। কিন্তু মহামতি চানোক্য আরো তিক্ষ্ণ বিচার করে বলছেন মানুষটির আয়ু কতদিন হবে, মানুষটি জীবনে কী কী কর্ম্ম করবে, কত সম্পদের অধিকারী হবে, কতটা বিদ্যান হবে এমনকি কবে মারা যাবে – এই সব কিছুই মায়ের গর্ভে থাকা কালীন নিশ্চিত হয়ে যায়। অর্থাৎ মা এবং মাতৃ গর্ভ-ই একটি সন্তানের ইহকাল ও পরকালের আঁতুর ঘর। মা যদি সৎ চরিত্রের হয় হয় সন্তান সৎ হবেই। মা যদি দয়ালু হয় সন্তান দয়ালু হবেই। মা যদি ধার্মিক হয় সন্তান ধার্মিক হবেই। রাবনের বাবা ঋষি বিশ্ৰবা আর মা রাক্ষস কন্যা কাইকেশী। রাবন রাবন হয়েছে তার মা কাইকেশীর কারনে। রাবনের পিতা বিশ্রবা একজন ঋষি ছিলেন। তবুও রাবণ ঋষি হতে পারেনি। রাবনের ম ছিলেন অসুর রাজা সুমা...